শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

অনলাইন বিক্রেতাদের জন্য পেপার ফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সেবার বিশেষ সংস্করণ নিয়ে এলো ই-কমার্স ব্যবসায় পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই।

এফ কমার্স নামে পরিচিত হয়ে ওঠা ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে সহায়তার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে ‘স্মার্ট লজিস্টিক’ সেবা নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন পেপারফ্লাই কর্মকর্তারা।

সোমবার রাজধানীর গুলশানে একটি রেস্তরায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে নতুন সেবা তুলে ধরেন পেপার ফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ।

বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে পণ্য বিলিকরণে ‘স্মার্ট সেবা’ নিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে পেপারফ্লাই।

কর্মকর্তারা জানান, প্রযুক্তির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ব্যবসা সম্প্রসারণের অন্যতম উপকরণ হয়ে উঠেছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশজুড়ে প্রায় এক লাখ উদ্যোক্তা ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে বলে তথ্য দেয়া হয়।

পেপারফ্লাই কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন ‘স্মার্ট লজিস্টিক’ সেবায় ৮টি অনন্য পরিসেবা যুক্ত থাকবে। এগুলো হলো, উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, একদিনে ঢাকার মধ্যে পণ্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনামূল্যে স্মার্ট রিটার্ন এবং স্মার্ট চেক সেবা, এবং বিনামূল্যে ওয়্যার হাউস ব্যবহারের সুযোগ। এই সব সুবিধা পাওয়া যাবে ঢাকার ভেতরে মাত্র ৪০ টাকায়।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, প্রায় ১ লাখ উদ্যোক্তাদের নিয়ে দেশের প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়ী উদ্যোগে সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে ভিন্নমাত্রা যোগ করেছে ফেসবুক মাধ্যম।

রাহাত আহমেদ জানান, দ্রুত সময়ের মধ্যে যে কোনো ঠিকানায় ই-কমার্সের পণ্য পৌঁছে দিতে দেশের ৮০টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই। এ বছরের মধ্যে সেবা পয়েন্টের সংখ্যা ২০০ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, বিলিকরণ সেবার আধুনিকীকরণ ছাড়া কোনো দেশের ই-কমার্স সেক্টর সম্প্রসারণ হতে পারে না।

অনুষ্ঠানে জানানো হয়, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৫৫ হাজার পণ্য বেচাকেনা করে বছরে ২ বিলিয়ন টাকার লেনদেন সম্পন্ন হয় যা দেশের মোট রিটেইল বাণিজ্যের ১ শতাংশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com