রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বিলে তলিয়ে যাওয়া কৃষককে বাঁচালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিলের পানির কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া এক কৃষকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজশাহীর মোহনপুরের বিলে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত মিলন (৪০) মোহনপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের এমাজ উদ্দিনের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, মিলন জমিতে কৃষিতে কাজ করতে যাচ্ছিলেন। এসময় মোহনপুরের বিলের গভীর খাদের পানির মধ্যে কচুরিপানায় আটকে যান তিনি। এক পর্যায়ে ওই বিলের কচুরিপানায় আটকে ডুবতে বসেছিল মিলন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।

এসময় ওসি মোস্তাক হোসেন, এসআই মিজান, কনস্টেবল ইসমাইল ও কনস্টেবল সজীব বিলের কচুরিপানায় নেমে স্থানীয়দের সহযোগিতায় মিলনকে উদ্ধার করেন। পরে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মিলন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com