রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বাঘাইছড়িতে অপহরণের পর যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাড়ি থেকে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে অপহরণের পর দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাগ্যধন চাকমা (৩৩) ওই এলাকার মৃত বরুন বিকাশ চাকমার ছেলে। সে ছয় সন্তানের জনক।

নিহতের স্ত্রী জবারাণী চাকমা(২৭) জানান, সোমবার রাত ১টার দিকে ৫-৬জনের একদল সন্ত্রাসী এসে আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা স্বামীকে বাড়ির পাশের মাঠের রাস্তা দেখিয়ে দিতে নিয়ে যায়। রাতে আর ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ২-৩ কিলোমিটার দূরে জঙ্গলের ভেতর মরদেহ পাওয়া যায়। ধারালো দা দিয়ে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাজেক থানার ওসি মো. ইসরাফি বলেন, ‘মঙ্গলবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল পাঠানো হবে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com