রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

পুলিশ লাইনস পুকুর থেকে কনস্টেবলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ পুলিশ লাইনস পুকুর থেকে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই কনস্টেবল শাহিনুর রহমান (২৬) ময়মনসিংহের বাসিন্দা।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখঁজির পর সকালে পুকুর ঘাটে লুঙ্গি, বিছানা চাদর, কম্বল এবং জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কনস্টেবলের ভাই জানিয়েছেন, তিনি সাঁতার জানতেন না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।

দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। বিকালে পুলিশ লাইনস মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ বাড়িতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com