রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

খুলনায় বিডিজবসের চাকরি মেলায় প্রার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় আয়োজিত বিডিজবস ডট কমের চাকরি মেলায় হাজার হাজার চাকরি প্রার্থীর ঢল নেমেছে। খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিডিজবস এর এই চাকরি মেলাটির আয়োজন করেছে বিডিজবস ডট কম। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দুইদিন ব্যাপী বিডিজবস ডটকমের মেলাটি বুধবার পর্যন্ত চলবে ।

আয়োজকরা জানায়, দুই দিনের এই চাকরি মেলার প্রথম দিনেই হাজার হাজার চাকরি প্রার্থী উপস্থিত হয়েছেন। ১১৭টি পদে ২৫০জনেরও বেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে ৩৪টি বড় প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার টেকনিক্যাল এডুকেশনের উপর জোর দিচ্ছে। উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করছে যাতে টেকনিক্যাল শিক্ষার জন্য শিক্ষার্থীদের শহরমুখী না হতে হয়। এখন থেকে উপজেলায় বসেই তারা শহরের শিক্ষা পাবে এবং চাকরি বাজারের জন্য নিজেকে তৈরি করতে পারবে। তিনি বিডি জবসের এই আয়োজনের প্রশংসা করেন।

বিডি জবসের পরিচালক প্রকাশ রায় চৌধুরী বলেন, বর্তামান চাকরি বাজারের বাস্তবতা হলো চাকরিদাতা দক্ষ কর্মী পাচ্ছেন না আবার চাকরি প্রার্থীরা পছন্দের চাকরি পাচ্ছে না। চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় কর্মমুখী দক্ষতার অভাবেই এটি ঘটছে। বিডি জবস ডটকম চাকরিদাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যকার দূরত্ব কমানোর জন্য গত ১৪ বছর ধরে দেশের বিভিন্নস্থানে চাকরি মেলা এবং চাকরি বাজারের জন্য প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করে আসছে। সারাদেশের টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকরি বাজারের উপযোগি করে গড়ে তোলার লক্ষ্যে বিডিজবস ডটকম কাজ করে যাচ্ছে।

মেলার সমন্বয়ক বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বলেন, অন্তত ১৫ হাজার তরুণ তরুণী মেলায় যোগ দিয়েছেন। এখান থেকে বহু তরুণ তরুণীর চাকরি হবে। মেলায় চাকরিদাতা অনেক প্রতিষ্ঠান যোগ দিয়েছে। তারা তাৎক্ষণিকভাবে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। বুধবার কোম্পানির প্রতিনিধিরা শুধুমাত্র নির্বাচিত চাকরি প্রার্থীদের সাক্ষাতকার নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com