শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

রাতে নারীদের নিরাপত্তায় বেশি আলোকিত রাস্তা চিনিয়ে দেবে গুগল ম্যাপ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : গুগল ম্যাপে আসছে নতুন ফিচার। গুগলের তরফে জানানো হয়েছে, রাতে অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক মহিলাই সমস্যায় পড়েন। তাদের সাহায্য করতে নতুন ফিচার আনছে গুগল ম্যাপ।

এই ফিচারের সাহায্যে গুগল ম্যাপের মাধ্যমে কোন রাস্তা রাতে বেশি আলোকিত তা বুঝতে পারবেন ব্যবহারকারী। এক্সডিএ ডেভেলপারদের হাতে তৈরি এই ফিচারে বলা হয়েছে, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা বেশি আলোকিত রাস্তায় একটি হলুদ রঙের উজ্জ্বলতা দেখতে পাবেন। যেমন রাস্তায় যানজট থাকলে লাল রং দেখা যায়, তেমনই আলোকিত রাস্তার ওপর হলুদ রঙের আস্তরণ দেখতে পাবেন ব্যবহারকারীরা।

আরো পড়ুন: বিদ্যুতের বৈধ সংযোগের আবেদন করায় খুন হন ছাত্রলীগ নেতা রাকিব

সাধারণ অ্যাপ ট্র্যাক ডাউন করার সময় এবং গুগল ম্যাপের বেটা ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে এখন। এরপর এটি সাধারণ ব্যবহারকারীও অ্যাপে পাবেন। কিন্তু ভারত যেহেতু নারী সুরক্ষার দিক থেকে অন্যতম পিছিয়ে পড়া একটি রাষ্ট্র, তাই এখানেই এই ফিচার আগে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com