রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের ১৪টি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকাশিত চূড়ান্ত ফল স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রকাশিত ঐ ফল কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। স্থগিত ১৪ জেলা হচ্ছে :ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী, পটুয়াখালী, মাদারীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, যশোর, সাতক্ষীরা, টাঙ্গাইল, ঠাকুরগাঁও ও বরগুনা।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩ অনুসরণ না করে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে ঐ ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আফরিন যুথী, নাজমুন নাহার কাকলীসহ ১৪ জেলার ৪৬ জন চাকরিপ্রত্যাশী। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। এর আগে হাইকোর্ট আরো তিনটি জেলার ফল স্থগিত করে আদেশ দেয়।
নগরকন্ঠ.কম/এআর