রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্নাতক ছাড়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্নাতক ডিগ্রিধারী না হলে ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হওয়া যাবে না। মঙ্গলবার হাইকোর্ট এক রায়ে এমন নির্দেশনা দিয়েছে।

রায়ে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রী ধারী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। তবে সংসদ সদস্যের ডিও লেটারে কেউ সভাপতি হলে তা বাতিল হবে।

এ বিষয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

রায়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারে মো: বেলাল হোসাইন বাবলুকে মনোয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছে আদালত। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো: হুমায়ন কবির শুনানি করেন।

হুমায়ুন বলেন, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারে মো: বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান প্রধান শুধু তার নাম সুপারিশ করে ভিসির কাছে পাঠিয়েছিলেন। পরে ওই মনোনায়ন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই মাদ্রাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম। ২০১৮ সালের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com