রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

জাল দলিলে নামজারির চেষ্টায় ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাল দলিল দিয়ে অন্যের ১৯ শতক জায়গা নামজারি করার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজনকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হয়েছেন- জনার কেঁওচিয়া মাস্টারবাড়ি এলাকার হোসেন আহমদের মেয়ে মোছা. জয়নাব আক্তার (৩৪) ও একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবদুল আজিজ (৫০)। জানা যায়, জনার কেঁওচিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা শেখ ফরিদ উদ্দিনের ১২ শতক ও আহমদ শফির ৭ শতক জায়গা জাল খরিদা দলিল দিয়ে জয়নাব ও আবদুল আজিজ ভূমি অফিস হতে খতিয়ান সৃষ্টি করে নিজের নামে নামজারি করেন। পরে শেখ ফরিদ বাজালিয়া তহশীল অফিসে তার জায়গার খাজনা দাখিল করতে গেলে বিষয়টি জানতে পেরে ওই নামজারি কর্তনের জন্য মিস মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

গত সোমবার ছিল ওই মিস মামলার শুনানির তারিখ। শুনানিকালে বিবাদিদের বিরুদ্ধে জাল দলিলের বিষয়ে আনিত অভিযোগের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণের বিষয়টি আসামি পক্ষ আঁচ করতে পেরে দ্রুত উপজেলা ভূমি অফিস এলাকা থেকে সটকে পড়ার চেষ্টা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা বলেন, জাল দলিলের বিষয়টি আমাদের কাছে ধরা পড়ে। শুনানিকালে জালিয়াতির অপরাধে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অপরাধে মামলা রুজু করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com