রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মেঘনায় জেলের বড়শিতে উঠল ৬ মণ ওজনের মাছ!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে জেলের বড়শিতে ছয় মণ ওজনের একটি পানপাতা মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মেঘনা নদীর চর সোনারামপুর এলাকা থেকে মাছটি ধরেন জেলে জাহাঙ্গীর মিয়া।

জাহাঙ্গীর মিয়া যুগান্তরকে বলেন, দুপুরে নদীতে বড়শিতে মাছ ধরতে যাই। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে বড়শির টোপে একটি মাছ আটক হয়।আমি বুঝতে পেরে মাছটি আমার ধারণার চেয়ে বড় হওয়ার কারণে টেনে তুলতে গেলে টেনে আনতে পারিনি।

তিনি বলেন, ‘পরবর্তীতে আশপাশের জেলেদের ডেকে এনে মাছটি তুলতে সহায়তা চাই। পরে নৌকা দিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় মাছটি ধরে আশুগঞ্জ চকবাজার এলাকায় নিয়ে যাই’।

মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়।

জাহাঙ্গীর বলেন, আশুগঞ্জ চকবাজারে মাছটি দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা। মাছটি আশুগঞ্জে বিক্রি করতে না পেরে ভৈরব ফেরিঘাট মাছ বাজারে নিয়ে যাই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com