রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের চন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী।
আটককৃতরা হল- গাছবাড়িয়াস্থ দুর্লভ পাড়ার জহির উদ্দিন ও দক্ষিণ জোয়ারা এলাকার ফরিদ মিয়া ফরিদ।
জানা গেছে ,দুর্লভ পাড়ার জহিদ উদ্দিন পার্শ্ববর্তী দক্ষিণ গাছবাড়িয়া এলাকার এক মেয়েকে (১৭) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। কিন্তু দীর্ঘদিন অভিবাহিত হলে সে বিয়ে না করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়েন করেন।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর