রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

রাজশাহীতে কলেজ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাকশিস রাজশাহীর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান আলোচক ও উদ্বোধক ছিলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। বিশেষ আলোচক ছিলেন বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহমেদ। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। দ্বিতীয় অধিবেশনে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ নূর ইসলামকে মহানগর সভাপতি ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং অধ্যক্ষ শফিকুর রহমানকে জেলার সভাপতি এবং অধ্যক্ষ রাজকুমার সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে রাসিক মেয়র নগরীতে শিক্ষকদের জন্য একটি আবাসিক আবাসিক এলাকা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে বলেন, শিক্ষকরা সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী কিস্তিতে ফ্লাট নেওয়ার সুযোগ পাবেন। মেয়র বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু একটা সময় বেসরকারি শিক্ষকরা অনেক কষ্টে দিন পার করতেন। সেই অবস্থা থেকে অনেকটা উত্তোরণ ঘটেছে। শিক্ষাখাতে অনেক উন্নয়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবেন বলে আমি বিশ্বাস করি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com