রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারে একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ওই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পৌর এলাকার মজিদপুর এলাকার জেআর ওয়াশিং প্ল্যান্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, পৌর এলাকার মজিদপুর এলাকার জেআর ওয়াশিং প্ল্যান্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ নিয়ে ওই কারখানায় ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
অভিযানকালে সাভার তিতাস অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর