রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

লঞ্চের কেবিনে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেড়াতে নেয়ার কথা বলে লঞ্চের কেবিনে কিশোরীকে (১৭) একাধিকবার ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন (৩০) নামে কথিত প্রেমিককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতার সালাউদ্দিনকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্ত সালাউদ্দিনকে আটক করে।

সালাউদ্দিন চাঁদপুর পৌরসভার উত্তর জিটি রোডের সিদ্দিক আলীর ছেলে। সে ফতুল্লার আমতলা প্রেম রোড এলাকার বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থেকে ফতুল্লায় ঝুটের ব্যবসা করতো বলে জানা গেছে।

ভুক্তভুগী কিশোরী জানান, তিনি ফতুল্লার এনায়েতনগর এলাকার একটি হোসিয়ারীতে কাজ করতো। সেখানে সালাউদ্দিনের সাথে তার পরিচয় হয়। এরপর বিগত ৩ বছর ধরে প্রেম চলে তার সাথে। এরই মধ্যে বিয়ের কথাও হয় প্রেমিকের সাথে তার। তিনি আরও জানায়, গত ১১ জানুয়ারি সকালে ফতুল্লার পঞ্চবটি বাসস্ট্যান্ডে তাকে তার প্রেমিক আসতে বলে। এরপর সেখান থেকে কৌশলে তাকে অপহরণ করে ঢাকার সদরঘাট এলাকায় নিয়ে যায়। কিশোরী লঞ্চে উঠতে গড়িমসি করে। প্রেমিক আশ্বাস দেয় গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবে। এরপর চাঁদপুরগামী একটি লঞ্চের কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে চাঁদপুর থেকে ফিরে আসার পথেও সালাউদ্দিন তাকে পুনরায় যৌন নির্যাতন করে। বিকেলে তাকে সাইনবোর্ড এলাকায় রেখে সালাউদ্দিন তার বাসায় চলে যায়। ঘটনার পর একাধিকবার সালাউদ্দিনকে ফোন করা হলেও সে তার মোবাইল ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন জানান, নির্যাতিত কিশোরী মঙ্গলবার রাতে একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে রাতেই প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সালাউদ্দিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com