রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

লেমিনেটেড পোস্টারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পরিবেশের কথা বিবেচনা করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পলিথিনে মোড়ানো বা লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে সারা দেশে লেমিনেটেড পোস্টার উৎপাদন ও বিপণনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

সারা দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন কেনো বেআইনি নয় এবং কেনো তা বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও সুলায়মান হাওলাদার একটি জাতীয় দৈনিকে সদ্য প্রকাশিত ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পোলস: এ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট’ শিরোনামের প্রতিবেদনটি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চান। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেয়।

এ সময় নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com