রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় গৃহবধূ কোহিনুর বেগমকে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় দীঘিনালার রশিক নগর গ্রামের বাড়িতে মো. শাহ আলম তার স্ত্রী কোহিনুর বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২১ দিন পর ওই বছরের ১ অক্টোবর কোহিনূর বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট ভাই মো. আলম মিয়া বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর পর আসামিকে গ্রেফতার করে পরবর্তী আড়াই মাসের মধ্যে চার্জশীট দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. শাহ আলমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট বিধান কানুনগো বলেন, ‘এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com