শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মানিকগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জ থেকে ৭টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সদর থানা পুলিশ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম জানান, ঘোনা খালে মাছ ধরার সময় স্থানীয় আদম আলীর ছেলে সাইফুল ইসলাম খালের মধ্য থেকে পিস্তল ও গুলিগুলো দেখতে পায়। বিষয়টি গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে জানান। পরে চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৫টি রিভালবার, ২২৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করি। তবে পিস্তল ও গুলি দেখে ধারণা করা হচ্ছে এগুলো কয়েক বছরের পুরাতন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com