শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

রাজশাহীতে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ, ৬ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে ‘মাদককে না বলুন, মুজিব বর্ষ পালন করুন’ শ্লোগানে মাদকবিরোধী শপথ নিয়েছে বিভিন্ন স্কুলের কয়েকশ শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১টায় বিজিবি’র ১ ব্যাটেলিয়ন সদর দপ্তরে বার্ষিক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার বোতল ফেনসিডিল, এক হাজার ২০০ বোতল বিদেশি মদ, ২০ হাজার ইয়াবা ও ৯০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেটসহ চার কোটি ৬ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক। অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও বিজিবি ১ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com