শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

একই কারখানায় ফের ভেজাল গুড়, ৩৫ মণ ধ্বংস কারাগারে ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজবাড়ীর পাংশায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃহস্পতিবার দুপুরে মৌশালা বাসস্ট্যান্ডের পাশের একটি কারখানায় ৩৫ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। আটক করা হয় ওই কারখানা মালিক মাধব কুমার পালকে (২৮)। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।

দণ্ডিত মাধব কুমার পাল পাংশা পৌরসভার মৌশালা পালপাড়া এলাকার জীবন কুমার পালের ছেলে।

জানা গেছে, গত ২০১৯ সালের ৯ মে ওই গুড় কারখানায় পাংশা উপজেলা প্রশাসন ও রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২৫০ মণ ভেজাল গুড় ধ্বংস করেন এবং ৫০ হাজার টাকার জরিমানা আদায় করেন।

রাজবাড়ীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকার তাপস পালের গুড় কারখানায় দীর্ঘদিন যাবত ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। অভিযানে চিড়াগুড়, ক্ষতিকারক রং, চিনি, আখের গুড় ও খেজুরের গুড় জব্দ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গো-খাদ্য চিড়াগুড়, ক্ষতিকারক রং, ফিটকিরি, চিনি মিশিয়ে দীর্ঘদিন যাবত ভেজাল গুড় তৈরি করে আসছিলো কারখানাটি। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com