শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আদালতের বারান্দায় ছিনতাই, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ছিনতাইয়ের দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন তুহিন খান(২৪), আরমান কাজী (২০), মাহফুজ সরদারকে (১৯)। তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি শহরের পাঁচুড়িয়ায় ও আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে আদালত চলাকালীন সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এর আদালতের সামনে বারান্দা একটি ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগীরা পুলিশকে জানালে ওই তিনজনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ২টি মোবাইল সেট, কিছু পরিমাণ টাকা ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম তলায় মামলায় হাজিরা দিতে আসা তিন চার জনকে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ৫/৬ জনের একটি গ্রুপ। ঘটনার খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এএসআই মোঃ আজিজুল ইসলাম ছিনতাইয়ের দায়ে ওই তিন যুবককে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com