শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

‘জ্ঞানই একমাত্র সম্পদ, যার ভাগিদার নেই’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জ্ঞানই একমাত্র সম্পদ, যার ভাগিদার নেই। অর্থ-সম্পদের অংশীদার থাকে কিন্তু জ্ঞানের থাকে না।

শুক্রবার দুপুরে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম ফাউন্ডেশন উচ্চতর শিক্ষা বৃত্তি-২০২০ প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন করে গণমুখী শিক্ষা ব্যবস্থা করার উদ্যোগ নেন। তাকে হত্যা করার কারণে তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। তারই আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষতায় এসে নতুনভাবে শিক্ষানীতি করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।

জাহাঙ্গীর আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ আব্দুল মাননান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন প্রমুখ।

বিকেলে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ভারতের সংগীত শিল্পী সনু নিগমসহ দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com