শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

‘পাকিস্তানে এমন জীবন কাটাচ্ছেন স্পাইডারম্যান,’ ভিডিও ভাইরাল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বয়স যা-ই হোক না কেন, স্পাইডারম্যান কার্টুন পছন্দ না এমন লোক খুব একটা খুঁজে পাওয়া যায় না। এতদিন স্পাইডারম্যানকে মাকড়সার জাল বিছিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তে চলে যেতে দেখেছেন সবাই।

কিন্তু এই অতিমানবীয় চরিত্রটি কোমর দুলিয়ে নাচছে, এমন দৃশ্য দেখেছেন কজন? টিকটকের দুনিয়ায় এমন কিছু বিষয় দেখা যায় যা মানুষকে অবাক করে দেয়।-খবর এনডিটিভির

অদ্ভুত সব ভিডিওর দেখা মিলে খুদে ভিডিও প্রকাশের এই অ্যাপে। অনেক সময় এসব ভিডিও দেখে বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়ে।

এখন যেমন নজর কাড়ছে স্পাইডারম্যানের পোশাক পরা একটি ছেলের নাচের দৃশ্য। ইতিমধ্যে ভাইরালও হয়েছে সেটি। অনেকেই বলছেন, এই টিকটক ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে প্রচুর শেয়ার করা হচ্ছে। মাকড়সা মানবের ভিডিও ফেসবুকের মিমস মিমস পেজেও শেয়ার করা হয়েছে, যা নেটিজেনরা বেশ ভালই পছন্দ করছেন বলে মনে করা হচ্ছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি থিম পার্কে ঢোলের বাজনার সঙ্গে সঙ্গে মিকি এবং মিনি মাউসকে সঙ্গে নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছে স্পাইডার ম্যান।

তালে তালে বেশ ভালই নাচ করে স্পাইডার ম্যান এবং তাকে দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষজন। ভিডিওটিকে পাকিস্তানের ভিডিও বলে বর্ণনা করা হচ্ছে।

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল, পাকিস্তানে এভাবেই জীবন কাটাচ্ছে স্পাইডার ম্যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com