শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক স্কেভেটার মেশিন চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের আহমদনগর এলাকায় করতোয়া নদীতে বালু উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অভিযান চালান।
এ সময় কলিম উদ্দীনকে (২৪) জরিমানা করা হয়। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
নগরকন্ঠ.কম/এআর