শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির (জেপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত শুক্রবার (২৪জানুয়ারি) অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
মো.তরিকুল ইসলাম কাইয়ুম শেখকে সভাপতি, জয়দেব সমাদ্দারকে সহ-সভাপতি, মো.শামীম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো.মাইনুল ইসলাম বাহাদুরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
নগরকন্ঠ.কম/এআর