শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বৌভাতের দিন জঙ্গলে মিলল বরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধার সাঘাটায় বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানের দিন বর মাহফুজার রহমানের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের একটি জঙ্গলে গাছে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহত মাহফুজার রহমান ওই গ্রামের রফিকুল ইসালামের ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, প্রায় ২ মাস আগে মাহফুজার রহমানের সঙ্গে একই ইউনিয়নের ভরতখালি গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে অঞ্জনা খাতুনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় দুপক্ষের আলোচনায় শুক্রবার (২৪ জানুয়ারি) কনের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের দিন ঠিক করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে মাহফুজার রহমানের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মা মেনেকা বেগম শোবার ঘরে ডাকতে গিয়ে দেখেন ঘরে কেউ নেই। পরে অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন বিকেলে বাড়ির অদূরে লালমিয়ার ভিটায় (জঙ্গলে) একটি গাছের ডালে ঝুলে থাকা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। পরে রাতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে মাহফুজারের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com