শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: বাণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পেঁয়াজ ও সীমান্ত হত্যা, সন্ত্রাস ইস্যু নতুন বছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার সকালে রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘটনাকে বড় শিক্ষা উল্লেখ করে টিপু মুনশি বলেন, দেশজ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পায় সে চেষ্টাও করব। তবে এখন ভারতের পেঁয়াজ বাংলাদেশের চেয়ে বেশি দাম উঠেছে।

প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। আরএমসিসহ বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে। আসন্ন রমজান মাসে তেল চিনির সংকট হবার সম্ভাবনা নেই । গত বছর তেলের স্ট্রোক টিসিবিতে ৩ হাজার মেট্রিক টন ছিল। এবার আমরা তার চেয়ে ২০ গুণ বেশি পঞ্চাশ হাজার টনের টার্গেট নিয়েছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com