শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

করোনা ভাইরাসে সতর্ক বেনাপোল চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস দেখা দেওয়ায় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এর ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্টে ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশ প্রবেশ করছে তাদের চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, আন্তর্জাতিক এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক শতাধিক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা জানান, চীনে করোনা নামে একটি ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক থাকতে চিঠি দিয়েছে। এ রোগে সাধারণত মাথা ব্যথা, ঠাণ্ডা কাশি অনুভবসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোনো ওষুধ নেই। নিবিড় পরিচর্যায় এ রোগ থেকে মুক্ত হওয়া যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com