শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাবনার আতাইকুলায়ি একটি হত্যা মামলার প্রধান আসামী সাদ্দামকে (৩০) বাদীপক্ষের পক্ষের লোকজনের পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে । শনিবার দুপুরে সদর উপজেলার আতাইকুলা আইনিয়নের মৌগ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম আতাইকুলা থানার মৌগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রায় দুই বছর আগে মৌগ্রামের রেজাউল নামের এক ব্যক্তিকে সাদ্দাম ও তার সহযোগীরা কুপিয়ে খুন করে। এ ঘটনায় সাদ্দামকে প্রধান আসামী করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আসে সাদ্দাম।জামিনে মুক্ত হওয়ার পর থেকে মামলা তুলে নেবার জন্য সে বাদীপক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল।
তিনি আরও জানান, শনিবার বেলা ১১ টার দিকে সাদ্দাম নিহত রেজাউলের চাচা সেকেন্দার আলীর বাড়ীতে যায়। সেখানে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এসময় সেকেন্দার আলীর লোকজন তাকে ধরে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাদ্দামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদ্দাম।
এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম বলেন, এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর