শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ক্যাসিনো ব্যবসায়ী গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে এনু জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নিজ নামে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৭৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।

এর আগে ১৯ জানুয়ারি তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ক্যাসিনো ব্যবসায়ী গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া ক্যাসিনো ব্যবসায়ী গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অপর এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আবেদনটি মঞ্জুর করেন।

গত ১৪ জানুয়ারি সূত্রাপুর থানার অর্থ পাচার মামলায় রূপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অপরদিকে গেন্ডারিয়া থানার অর্থ পাচার মামলায় এনামুল ও মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি এনামুল ও রূপনের চার দিন এবং মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ জানুয়ারি সকালে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এ দুজনের মোট ২২টি জমি ও বাড়ি রয়েছে, যার অধিকাংশই পুরান ঢাকায়। এছাড়া সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে তাদের মোট ১৯ কোটি টাকা জমা রয়েছে। ব্যক্তিগত পাঁচটি গাড়িও রয়েছে দুই ভাইয়ের। সেপ্টেম্বরে দুজনের বাড়িতে অভিযানের সময় পাঁচ কোটি পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছিল। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com