শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তালা উপজেলায় স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে তালা বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র (১৪) স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মুদি ব্যবসায়ী পবিত্র পালের দোকান থেকে সিগারেট কিনে। ঘটনাটি তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের দৃষ্টিতে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, আটক ব্যবসায়ী পবিত্র পালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, প্রথমবারের মত অপরাধ করায় ব্যবসায়ী পবিত্র পালকে ধূমপান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত) অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রির অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com