শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও কর্মের ওপর ”অন মুজিব ১০০: বাংলাদেশ’স ৪৯” শিরোনাম শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৫ টায় রাজধানীর মোহাম্মদপুরে চর্চা প্রকাশনায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন ‘দি এশিয়ান এজ’ এর সম্পাদক ও ‘ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার: শেখ মুজিবুর রহমান’ বইয়ের লেখক সৈয়দ বদরুল আহসান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও ব্যারিস্টার শাহা আলী ফরহাদ এবং হাসান মোরশেদ।
ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দ বদরুল আহসান বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার রাজনৈতিক জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে হাসান মোরশেদের লেখা বঙ্গবন্ধুর স্বদেশ নির্মাণ, দাস পার্টির খোঁজে, বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা এবং জেনোসাইড ৭১ তত্ত্ব তর্ক তথ্য এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
হাসান মোরশেদ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ওপর তার গবেষণার বিভিন্ন তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে তরুণ প্রজন্মরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে বক্তরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নগরকন্ঠ.কম/এআর