শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সাবেক ছাত্রলীগ নেতাদের হাতে যুবলীগের প্রচার সেল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কেন্দ্রীয় ‘প্রচার সেলে’র দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রলীগের নেতারা। যুবলীগের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি এই প্রচার সেল গঠন করেছে।

প্রচার সেলের দায়িত্বে রয়েছে মো. শাহজালাল, মো. মিজানুর রহমান, এন আই আহমেদ সৈকত, মো. মহিউদ্দিন খোকা, মো. শাহাদাত হোসেন কাজল, মীর মামুন অর রশীদ, মো. জামাল উদ্দীন, অ্যাডভোকেট মাহফুজ।

যুবলীগের প্রচারসেলের দায়িত্বপ্রাপ্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ- সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘প্রচার সেল আসন্ন নির্বাচনের প্রচার-প্রচারণা ও প্রকাশনার বিষয়টি নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে ভূমিকা রাখবে।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক কার্যনির্বাহী সদস্য এন আই আহমেদ সৈকত বলেন, ‘আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা কাজ করে যাবো। যুবলীগের প্রচার সেল মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের প্রচার ও প্রকাশনা কেন্দ্রীয়ভাবে মনিটরিং ও নিয়ন্ত্রণ করবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com