শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ভাইয়ের নির্বাচনী প্রচারে দুই বোন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের ছোট ভাই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ভোট চাইলেন আতিকুলের দুই বড় বোন।

শনিবার রাজধানীর গুলশানে কাঁচাবাজার এলাকায় ভাইয়ের পক্ষে লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান হালিমা নাহার ও আমেনা নাহার।

ভাই আতিকুল ইসলামকে একজন ‘ভালো মনের মানুষ’ অভিহিত করে বোন হালিমা নাহার বলেন, ‘গত ৯ মাস তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একদিনও বসে থাকেননি। নগরবাসীর জন্য কাজ করেছেন। আপনারা তাকে আবারো সুযোগ দিন। তিনি ঢাকার পরিবর্তনের জন্য কাজ করবেন।’

বোন আমেনা নাহার বলেন, ‘ও (আতিকুল ইসলাম) ছোটবেলা থেকেই পরোপকারী। এলাকার ছেলেদের নিয়ে সামাজিক কর্যক্রমে নিজেকে সব সময় নিয়োজিত রাখত। আপনারা তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন। আমি আপনাদেরকে বলতে পারি সে আপনাদের ভোটের মান রাখবে।’

প্রচারণায় আরো অংশ নেন আতিকুল ইসলামের বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জে. আমিনুল ইসলাম, বোন জামাই কামাল হায়দার, ভাগনে তানভির সিদ্দীকীসহ অন‌্যান‌্য স্বজনেরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com