শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বরিশালে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশালের বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় পৌর শহরের বন্দর বাজারের থানা সংলগ্ন সদর রোডে এ অগ্নিকান্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানান যায়নি।

স্থানীয়রা জানায়, খবর দেওয়ার প্রায় পৌনে এক ঘন্টা পর দমকল বাহিনী স্থানে এসে উপস্থিত হয়। পরে তারা আগুন নেভানের কাজ শুরু করে এবং আগু নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যবসায়ী আঃ ছালামের লেপের দোকান ও গোডাউন, সহিদের মোবাইল ও পার্সের দোকান সহ ৪টি দোকান সম্পূর্ণ এবং ৩টি আংশিক ভাবে পুড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সহিদের মোবাইলের দোকানের মধ্যে বিকট শব্দ এবং ছালামের লেপের দোকান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পড়ে আগুন লাগার বিষয়টি পরিষ্কার হলে অন্যান্য ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় বানারীপাড়ার দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৭টি দোকান পুড়ে যায়।

এদিকে অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, অফিসার ইন চার্জ (ওসি) শিশির কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থলে আসেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com