শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বাঁশঝাড়ে পঞ্চাশোর্ধ্ব নারীর জবাই করা লাশ, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীর কিশোরগঞ্জে স্বামী পরিত্যক্তা মেহেরজানা বানু (৫০) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী ওই নারীর বাড়ি থেকে অর্ধ কিলোমিটার অদূরে দক্ষিণ দুরাকুটি গ্রামের একটি বাঁশঝাড়ে জবাই করা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজাহারুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মেহেরজান বানু উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল ডাকঘরপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী জানিয়েছে, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেহেরজানা বাবার বাড়ি এসে আশ্রয় নেয়। পরে মিজানুর রহমান মিজান নামের একজনকে বিয়ে করে। কিন্তু আড়াই তিন বছর আগে দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় মেহেরজানা একাই থাকতো ও ফসলি জমিতে দিনমজুরি করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ জানান, মেহেরজানা খালা প্রতিদিন রাত আটটায় রাতের খাবার শেষে গ্রামের দোকানপাড়ের আলাকুলের দোকানে বসে টেলিভিশন দেখতো। অসহায় হওয়ার কারণে তিনি সরকারীভাবে এবার দুর্যোগ সহনীয় পাকা ঘর পেয়েছেন। ওই গৃহবধূর মতে শনিবার রাতে খাওয়া শেষে তিনি দোকানপাড়ে টেলিভিশন দেখতে যান। এরপর আর বাড়ি ফেরেনি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, রংপুর থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে তদন্ত করে লাশের সুরতহাল তৈরি করে। এরপর বেলা তিনটায় মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মামলার প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com