শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ভারতে পাচারকালে ২ মণ ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আমদানি করা পণ্য খালাস করে ফেরার পথে ভারতীয় ট্রাক থেকে ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোববার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দেশীয় ৮৩ কেজি ইলিশ মাছ জব্দ করে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াছ মিয়া জানান, শনিবার (২৫ জানুয়ারি) হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। রোববার সকাল ১০টার দিকে ওই ট্রাক পাথর খালাস করে ভারতে ফিরে যাচ্ছিল।

গোপনে খবর পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্ট গেটে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করে। এসময় চালকের কেবিনের ভেতর থেকে ১০৯টি ইলিশ মাছ জব্দ করা হয়। মাছ গুলোর ওজন ৮৩ কেজি। পরে জব্দ করা ইলিশ মাছগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com