শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

নিখোঁজের ৫ দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজের ৫ দিন পর সিয়াম (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু হতে পারে ওই শিক্ষার্থীর।

গতকাল রবিবার দুপুরে উপজেলার দরিরামপুর এলাকার একটি মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম ফতুল্লাহ তুলারাম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে তার বড় ভাইয়ের সঙ্গে নারানগঞ্জের ফতুল্লায় বসবাস করতো।

ত্রিশাল থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ দিন আগে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রবিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জনান, ছেলেটি মাদকাসক্ত ছিল । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com