শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিশারীঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম (৪৬) ও মো. মোস্তফা আল মাহমুদ (৫০)।
মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হকিস্টিক, চাপাতি, লাঠি, নিজামী ও মওদুদীর লেখা কয়েকটি বই জব্দ করেছে।
পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
নগরকন্ঠ.কম/এআর