শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার ৭৫ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় ২ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com