শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানি ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার আসামি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিল আবেদনের ওপর শুনানির দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।

রবিবার সকাল সাড়ে ১০টায় এ মামলার কার্যক্রম শুরু হলে বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শুনানির জন্য পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন।

গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। এরপর মিন্নির জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে আসামি পক্ষকে কারণ দর্শাতে বলা হয়। পরে ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের মনোনীত আইনজীবী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু জানান, রবিবার এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে তিনজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু একজন সাক্ষী সৌদিআরবে থাকায় দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দুভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক থাকলেও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ছয় আসামি জামিনে রয়েছে। চলতি মাসের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com