শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টে ক্ষণগণনার ঘড়ি স্থাপন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে স্থাপন করা হয়েছে ক্ষণগণনার ঘড়ি। সুপ্রিম কোর্টের মূল ভবনের উপরে ডিজিটাল এই ঘড়ি স্থাপন করা হয়েছে।

রবিবার বিকালে সুইচ টিপে এই ঘড়ি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে গঠিত জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃঞ্চা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ পালন করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মরনিকা প্রকাশ, গবেষণামূলক নিবন্ধসহ নানা সেমিনারের আয়োজন করা হবে। বৈঠকে আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মবার্ষিকী উদযাপন শুরু হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com