শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামে বহুল আলোচিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় তার স্ত্রীসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন নিহত মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্ত্রী আম্বিয়া খাতুন ও প্রতিবেশী নুরন্নবী। অপরদিকে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় সাক্ষ্য দিয়েছেন অপর প্রতিবেশী গোলাম রব্বানী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, এই হত্যার ঘটনায় দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। একটি বিস্ফোরক আইনে অপরটি হত্যা মামলায়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়ালপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সকালে প্রাতভ্রমণের সময় বাড়ির পাশে মুক্তিযোদ্ধা হোসেন আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। হত্যার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। বিভিন্ন মামলায় আটক জেএমবির সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানী রাজধানীর হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় হত্যা মামলারও আসামি।
নগরকন্ঠ.কম/এআর