শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মন্টি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের অনলাইন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের (বোমা) নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি।

শনিবার সকালে রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের এ কমিটি নির্বাচিত হয়।

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হোন জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মো. কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে। এজন্য আগামীতে বাংলাদেশের সবগুলো অনলাইন গণমাধ্যম যাতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে একটি ছাতার নিচে একত্রিত হয়, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে আমি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে সরকারের যেকোন ধরণের সহযোগিতা নিয়ে হলেও সংগঠনটিকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতাও চান তিনি। এসময় পরবর্তীতে এই কমিটি বর্ধিত করে আরও বেশি সংখ্যক সদস্যকে কমিটিতে যুক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, মীর আব্দুল আলিম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, মোহসীন দিনু, খালেদ সাইফুল্লাহ, এসএম আকাশ, সজিব খান, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। দ্বি-বার্ষিক এ সাধারণ সভায় এসোসিয়েশনের ‘অপ্রতিরোধ্য’ নামে একটি স্যুভেনীরের মোড়ক উন্মোচন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com