শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

শব্দ দূষণের জন্য ঢাকাবাসীর কাছে আতিকের ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নির্বাচনী প্রচারণায় শব্দ দূষণে ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞপ্তিতে আতিকুল বলেন, ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে আমি আপনাদের এলাকায় নির্বাচনী দফতর স্থাপন করেছি। প্রতিদিন প্রচুর নেতাকর্মী আমাদের এই দফতরগুলোতে আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য আমাকে অনেক সময় শব্দযন্ত্রের ব্যবহার করতে হচ্ছে।

বিপুল পরিমাণ জনসমাগম এবং শব্দের কারণে আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মখীন হতে হচ্ছে। এমন কোন সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমি এবং আমার নির্বাচনী দলের সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com