শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সেই স্কুল শিক্ষকসহ ২ সহযোগী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ তার দুই সহযোগীকে রিমান্ড দিয়েছে আদালত। রোববার ময়মনসিংহ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তার মামলার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েস আল কায়কোবাদ লাজুককে (৪০) পাঁচ দিন এবং অপর দুই সহযোগী শামছুজ্জামান বাপ্পি (২৫), তৌহিদা আক্তার রুমা (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সহকারী শিক্ষক লাজুক উপজেলার ধূরুয়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে, তৌহিদা আক্তার (রুমা) পৌর শহরের সতিষা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে, শামছুজ্জামান বাপ্পি বোকাইনগর অষ্টগড় গ্রামের আবুল বাসারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা অফিসারকে ফেসবুকে কটুক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক মামলার আসামি কায়েস আল কায়কোবাদ লাজুকে ৫ দিন ও শামসুজ্জামাস বাপ্পী, তৌহিদা আক্তার রুমাকে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২ টার দিকে পৌর শহরের বালুয়াপাড়া মোড় এলাকা থেকে মাদকসেবন অবস্থায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com