শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

চার দিন সময় বাড়ল বাণিজ্য মেলার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চারদিন বাড়ানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ কাউন্টডাউন উপলক্ষে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেই সঙ্গে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে দুই দিন।

ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মেলার সদস্য সচিব আব্দুর রউফ জানান, বাণিজ্য মেলার মেয়াদ ৮ দিন বাড়ানোর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com