শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিজিয়া ম্যানসনের নীচতলা থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক নারী মাদক বিক্রেতা মোর্শেদা বেগমকে দণ্ডবিধির ৩টি ধারায় যাবজ্জীবনসহ পৃথক মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মোর্শেদা বরগুনার আব্দুল মান্নান চৌকিদারের মেয়ে এবং ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ রিজিয়া ম্যানশনের নীচতলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল, ৫৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মোর্শেদাকে আটক করে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে একমাত্র মোর্শেদাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ মোর্শেদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঐ রায় ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com