শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

পর্যবেক্ষণ দিয়ে তাবিথের বিরুদ্ধে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পর্যবেক্ষণের নির্দেশ দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকর রিট খারিজ করেছে হাইকোর্ট। সোমবার এই রিটের ওপর শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তাবিথ আউয়ালের বিরুদ্ধে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে তথ্য উপস্থাপন করার পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলে জানান বিচারপতি মানিক। রবিবার বিচারপতি মানিক বলেন, আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সিঙ্গাপুর সরকারের দেয়া তথ্যানুসারে তাবিথ আউয়াল সেখানের এক কোম্পানির এক-তৃতীয়াংশের মালিক। তিনি নিজেও বিষয়টি অস্বীকার করছেন না।

এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর তাবিথের হলফনামায় সম্পদ গোপনের অভিযোগ পেশ করেন বিচারপতি সামসুদ্দীন চৌধুরী মানিক। এ সময় কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেয়া হলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশন। হাইকোর্ট প্রার্থিতা বাতিল না করে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ প্রদান করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com