শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

পায়ুপথে এক কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে করে আনা এক কেজি ১৪০ গ্রাম স্বর্ণসহ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক স্বর্ণের বাজার মূল্য ৫৭ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুবাই থেকে ঢাকায় আসা সারোয়ার আলম (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের মো. সোলায়মানের পুত্র।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এমিরেটের ফ্লাইটে (ইকে ৫৮২) সারোয়ার আলম ঢাকা আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সারোয়ার আলম দুবাই থেকে ঢাকা আসেন। বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আসার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে করে সোনা আনার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় আরও ১৪৪ গ্রাম সোনার অলংকার।

আটক সরোয়ারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com