শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

এসএমএসে জানা যাবে ভোটার তথ্য

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে এসএমএস-এ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ১০৫ নম্বরে এসএমএস করে এসব তথ্য পাওয়া যাবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোহা. ইসরাইল হোসেন জাানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ১০৫ নম্বরে এনআইডি নম্বর পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার সিরিয়াল নম্বর পাওয়া যাবে। এতে ভোটারদের কেন্দ্রে গিয়ে তথ্য জানার ঝামেলা থাকছে না। রোববার থেকে এই সেবা চালু হয়েছে।

লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে। কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে। যেভাবে তথ্য জানবেন PC NID number send ১০৫।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com